নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৪ পিএম, ২০২০-১০-৩০
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ(সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাঙামাটি সদর উপজেলাধীন মানিকছড়ি তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুমার নামাজ শেষে মানিকছড়ি রাঙামাটি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি সড়ক দিয়ে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানিকছড়িতে মহানবী হযরত মুহাম্মদ(সঃ) এর ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অীতথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর মোল্লা।
প্রধান অতিথি বলেন, এই ন্যাক্কার জনক ঘটনার দায়ে ফ্রান্সকে আন্তর্জাতিক আদালতে ক্ষমা চাইতে। তাই ফ্রান্স সরকারকে বলবো আগুন নিয়ে খেলা খাবেন না ওই আগুনে গোটা ফ্রান্স পুড়ে যাবে। এযাবৎ যুগে যুগে যারা আল্লাহর রাসুল(সঃ)এর সাথে বেয়াদবি করে রেহাই পায়নি। ফ্রান্সও রেহাই পাবেনা। বাংলাদেশ সরকারের কাছে দাবি ফ্রান্স সরকার মুসলমানদের কলিজায় আঘাত করেছে তাই বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য আমদানি বন্ধ রাখতে হবে।
তৌহিদী জনতার ব্যানারে মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাওলানা খোরশেদ আলম, মাওলানা মোঃ সোয়াইব জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ওসমান গনি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, আবদুল মোমেন ও নুর মোহাম্মদসহ আরো অনেকে।
বক্তারা বলেন, গত ৬ অক্টোবর ফ্রান্সের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র নিয়ে প্রদর্শন করায় তার নিন্দাসহ তীব্র প্রতিবাদ জানান। বাংলাদেশের সকল স্থানে ফ্রান্সের তৈরী পণ্য সামগ্রী বর্জনসহ সব কিছু বয়কট করার আহবান জানান।
বক্তারা বলেন, ফ্রান্সের সরকার রাষ্ট্রীয় ভাবে কি করে তা সমর্থন করলো তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফ্রান্স সরকারের কাছে জোরদাবি দ্রুত ওই শিক্ষককে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা না হলে পৃথিবীর সকল মুসলমান একত্রিত হয়ে ফ্রান্সের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited